× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জে বাঘের আক্রমণে মৌয়ালের মৃত্যু

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪ ১৭:২১ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৪ ১৮:২৩ পিএম

মৌয়াল মনিরুজ্জামান বাচ্চু। ছবি : সংগৃহীত

মৌয়াল মনিরুজ্জামান বাচ্চু। ছবি : সংগৃহীত

সুন্দরবন থেকে মধু আহরণ করে বাড়ি ফেরা হলো না মৌয়াল মনিরুজ্জামান বাচ্চুর। শনিবার (২০ এপ্রিল) সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী এলাকায় বাঘের আক্রমণে মারা যান তিনি। 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুরে আলম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মৃত মনিরুজ্জামান বাচ্চু শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাসেম গাজীর ছেলে।

রেঞ্জ কর্মকর্তা নুরে আলম জানান, গত ২ এপ্রিল সুন্দরবনে মধু আহরণে যান মনিরুজ্জামান। শনিবার সকালে তিনি নোটাবেকী এলাকায় মধু সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করে গহিন বনে নিয়ে যেতে থাকে। মনিরুজ্জামানের সহকর্মীরা লাটিসোটা নিয়ে বাঘের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে বাঘের কাছ থেকে ছিনিয়ে নেয়। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়।

তিনি জানান, মনিরুজ্জামানের মরদেহ ফিরিয়ে আনতে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। বিস্তারিত বিকালে জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা