× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুমার সীমান্ত এলাকায় ‘প্রচণ্ড গোলাগুলি’

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ১৯:০৩ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪ ২১:০১ পিএম

গোলাগুলির শব্দে প্রায় জনশূন্য বান্দরবানের রুমা বাজার। শুক্রবার বিকাল ৫টায় তোলা। প্রবা ফটো

গোলাগুলির শব্দে প্রায় জনশূন্য বান্দরবানের রুমা বাজার। শুক্রবার বিকাল ৫টায় তোলা। প্রবা ফটো

বান্দরবানের রুমা উপজেলার রুমা খাল, প্রাংসা, পাইন্দু এবং রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি সীমান্ত এলাকায় প্রচণ্ড গোলাগুলি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। তবে এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক বড়থলি ইউনিয়নের এক বাসিন্দা শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে জানান, প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনছেন তারা। কিন্তু নির্দিষ্ট করে বলতে পারছেন না কার সঙ্গে কার গোলাগুলি হচ্ছে।

রুমা বাজারের একজন ব্যবসায়ী জানান, আতঙ্কে বাজারের সব দোকানপাট বন্ধ করে চুপচাপ বসে আছেন ব্যবসায়ীরা।

রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লা চিং মারমা জানান, কয়েক দিন ধরে রুমা উপজেলায় যৌথ বাহিনীর অভিযান চলছে। এলাকাবাসী তাকে আজ বিকালে জানিয়েছে, পাইন্দু  ইউনিয়ন ও বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের সীমান্তে দুর্গম এলাকায়  প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। এলাকাবাসীর ধারণা, এই গোলাগুলি হচ্ছে কেএনএফ সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা