× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ১৮:৩৫ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪ ১৯:০৪ পিএম

নওগাঁ সদর মডেল থানার সামনে পুলিশের হেফাজতে গ্রেপ্তার তিন আসামি। প্রবা ফটো

নওগাঁ সদর মডেল থানার সামনে পুলিশের হেফাজতে গ্রেপ্তার তিন আসামি। প্রবা ফটো

নওগাঁ শহরের পুরোনো কাঠহাটি এলাকা থেকে জানালার গ্রিল কেটে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ। এর আগে একই দিন সকালে শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার সরল শিকারপুর গ্রামের শামীম হৃদয় ও নিরব সাজেদুর এবং আরজি নওগাঁ মধ্যপাড়ার সরল হোসেন।

পুলিশ জানায়, ১৫ এপ্রিল সন্ধ্যায় পুরোনো কাঠহাটি এলাকায় মাহবুবুর রহমানের বাড়িতে জানালার গ্রিল কেটে বেশ কিছু স্বর্ণালংকার চুরি করে নিয়ে যাওয়া হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

পরে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের দিকনির্দেশনায় নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে। একপর্যায়ে শুক্রবার সকালে শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামীম, সাজেদুর ও সরল হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে চুরি হওয়া সকল স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা