× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ১২:২৩ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪ ১২:৩৭ পিএম

ঘটনাস্থলে পুলিশ। শুক্রবার সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড এলাকায়। প্রবা ফটো

ঘটনাস্থলে পুলিশ। শুক্রবার সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড এলাকায়। প্রবা ফটো

বাগেরহাটের কচুয়ায় যাত্রীবাহী বাসের চাপায় গোলাম রসুল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চট্টগ্রাম থেকে আসা বলেশ্বর পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান গোলাম রসুল।

মোটরসাইকেলকে চাপা দেওয়া বাসের চালক-সহযোগী পালিয়ে গেলেও বাসটি আটক করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধর করে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন মহসিন আলী।

গোলাম রসুল কচুয়া উপজেলার দোবাড়িয়া গ্রামের মালেক তালুকদারের ছেলে। তিনি সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে মোরেলগঞ্জ উপজেলার জিলবুনিয়া মাদ্রাসায় কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে সাইনবোর্ড মোড়ে পৌঁছালে দুর্ঘটনার শিকার হন।

ওসি মহসিন মহসিন আলী বলেন, বাসটি আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা