× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্দেহভাজন আরও ২ কেএনএফ সদস্য কারাগারে

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪ ১৫:৫৯ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪ ১৬:৩৭ পিএম

বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতির মামলায় সন্দেহভাজন কেএনএফের আরও দুই সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। প্রবা ফটো

বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতির মামলায় সন্দেহভাজন কেএনএফের আরও দুই সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। প্রবা ফটো

বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতি ও হামলার ঘটনায় হওয়া মামলায় সন্দেহভাজন আরও দুই কেএনএফ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটায় বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইনের আদেশের পরিপ্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় তাদের।

উপপুলিশ পরিদর্শক (এসআই) পিয়েল পালিত রায়ের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন বান্দরবান সদরের ৪ নম্বর সুয়ালক ইউপির ৬ নম্বর ওয়ার্ড ফারুক পাড়া এলাকার লাল টুয়ান বমের ছেলে টাইসন বম ও সানকিম বমের ছেলে ভান খলিয়ান বম।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিত সিংহ জানান, বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারকের আদেশের পরিপ্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় তাদের।

রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংকের ম্যানেজারকে অপহরণের ঘটনায় এর আগে ৬৩ জনসহ মোট ৬৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা