× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের তৃতীয় দিন পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪ ১৪:১৩ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪ ১৪:৫৩ পিএম

পুকুরপাড়ে শোকার্ত এলাকাবাসীর ভিড়। প্রবা ফটো

পুকুরপাড়ে শোকার্ত এলাকাবাসীর ভিড়। প্রবা ফটো

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের তৃতীয় দিন পুকুর থেকে সিয়াম নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় শ্রীপুর পৌরসভার মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের পুকুর থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ইসমাঈল হোসেন কিশোরের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। 

১৪ বছর বয়সি সিয়াম কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঝিনারি ইউনিয়নের চরকাটিহারি গ্রামের কনক মিয়ার ছেলে। সে তার বাবার সঙ্গে কেওয়া পশ্চিম খণ্ড (মাওনা চৌরাস্তা) সাবেক কাউন্সিলর ইজ্জত আলী ফকিরের বাড়িতে ভাড়া থাকত। স্থানীয় চাইল্ডহুড স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সিয়াম।  সিয়াম সাঁতার জানত কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীপুর থানায় নিখোঁজসংক্রান্ত সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, সোমবার (১৫ এপ্রিল) দুপুর থেকে সিয়াম নিখোঁজ হয়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে ছেলের সন্ধান না পেয়ে তার বাবা শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।   

সিয়ামের মামা জাহাঙ্গীর আলম বলেন, পিয়ার আলী কলেজ পুকুরটি আমি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছি । বুধবার সকালে আমি পুকুরে এলে পানিতে লাশ ভাসতে দেখি। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে সিয়ামের মরদেহ উদ্ধার করে। 

পুলিশ কর্মকর্তা ইসমাঈল হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল করে নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুকুরের আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে ঘটনা খতিয়ে দেখা হবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা