× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক দম্পতিসহ নিহত ৩

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪ ১৩:৫৫ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪ ১৪:৪৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক দম্পতি ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে বিশমাইল-জিরাব সড়কের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সামনে এবং সিঅ্যান্ডবি আশুলিয়া সড়কের দোসাইদ এলাকায় পৃথক এ দুই দুর্ঘটনা ঘটে। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত দম্পতিরা হলেন নাটোর জেলার সিংড়া থানার পুঁতিমারা গ্রামের আব্দুর রহমানের ছেলে দেলোয়ার ও তার স্ত্রী হাসি বেগম। হাসি বেগমের বাড়িও পুঁতিমারা গ্রামে। তারা রাতুল পোশাক কারখানায় চাকরি করতেন। 

নিহত মোটরসাইকেল আরোহীর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি নাটোর থেকে কর্মস্থল জিরাব এলাকায় ফিরছিলেন নিহত ওই দম্পতি। তারা বাস থেকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় নেমে ইজিবাইকযোগে জিরাবর দিকে রওনা দেন। এ সময় সড়কের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সামনে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক তাদের চাপা দেয়। পরে তাদের উদ্ধার করে জিরাব পিএমকে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জিরাব পিএমকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তারা মারা যান।’

পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান জানান, মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য রাজধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দম্পতির পরিবারকে খবর দেওয়া হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। এ দুই দুর্ঘটনায় কোনো মামলা হয়নি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা