× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪ ১২:৪৭ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪ ১৩:৪০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের তিনতলা থেকে পড়ে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। নিহত চীনা নাগরিকের নাম চাং জি বিন। তার বয়স ৫৫ বছর।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চাং জি বিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টা ১৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসেন মুহাম্মদ সেলিম নামের এক ব্যক্তি। তিনি জানান, চাং জি বিন টিবিইএ কোম্পানির ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। কোম্পানির নির্মাণাধীন তৃতীয় তলার ভবন থেকে তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পাসপোর্ট নম্বর ইজে-৯৬৫৬৪৬৬। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া চাং জি বিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা