× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৩ বছরের মধ্যে খেপুপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪ ০০:১০ এএম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪ ১০:৪২ এএম

৪৩ বছরের মধ্যে খেপুপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। গত শনিবার থেকে ক্রমেই দাবদাহ বাড়ছে। সোমবার (১৫ এপ্রিল) তাপমাত্রার একটি রেকর্ড হয়েছে।

দেশের গত ৪৩ বছরের ইতিহাসে পটুয়াখালীর খেপুপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায়। এটি দেশে গত ৪৩ বছরের মধ্যে এ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা।

এদিকে দেশের আট বিভাগেই মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। মঙ্গলবার শুধু ময়মনসিংহ ছাড়া বাকি সাত বিভাগেই তাপপ্রবাহ বয়ে যাবে। তার মধ্যে সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা