× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোকামতলায় জ্বালানি তেল-এলপিজি গ্যাসের দোকানে আগুন

বগুড়া অফিস

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪ ১৮:৩৩ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪ ১৯:৪৮ পিএম

মোকামতলায় জ্বালানি তেল-এলপিজি গ্যাসের দোকানে আগুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার লস্করপুরে ‘উত্তরা ট্রেডার্স’ নামে জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের দোকানে (বিক্রয়কারী প্রতিষ্ঠান) আগুন লেগেছে। সোমবার (১৪ এপ্রিল) বিকাল পৌনে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের শিবগঞ্জ, সোনাতলা ও বগুড়ার চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুনে এখন পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

মোকামতলার স্থানীয় সাংবাদিক আপেল মাহমুদ জানান, শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে ‘উত্তরা ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানে তেল ও এলপি গ্যাস বিক্রি করা হয়। প্রতিষ্ঠানটির মালিক আব্দুল গফুর। বিকালে হঠাৎ করেই ওই প্রতিষ্ঠানের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এর পরপরই অনেকেই তা ফেসবুকে লাইভ করতে শুরু করে। 

তিনি বলেন, ‘আমিও ঘটনাস্থলে যাই। কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন পুরো প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। ফলে ভেতরে ঢোকা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের শিবগঞ্জ, সোনাতলা ও বগুড়া থেকে চারটি ইউনিট দ্রুত সেখানে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।’

শাহিন হোসেন নামে অপর এক প্রত্যক্ষদর্শী জানান, প্রতিষ্ঠানটিতে জ্বালানি তেল থাকার কারণে পানি দিয়ে আগুন নেভানো বেশ কষ্টকর হয়ে পড়েছে। 

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল জানান, আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। তিনি আগুনের তাৎক্ষণিক কোনো কারণ জানাতে পারেননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কারও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা