× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিজন সেলে আসামি হত্যার ঘটনায় মামলা-তদন্ত কমিটি

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪ ১৮:৩২ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪ ১৯:৩০ পিএম

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে হত্যা মামলার এক আসামিকে পিটিয়ে হত্যা করার অভিযোগে অপর এক আসামির বিরুদ্ধে মামলা হয়েছে।

রবিবার (১৪ এপ্রিল) দিনগত রাতে বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. নুর-ই-আলম সিদ্দিকী কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক।

এ ছাড়া ঘটনা তদন্তে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলাম। 

মামলায় পটুয়াখালী গলাচিপা থানার হত্যা মামলার আসামি তরিকুল ইসলামকে আসামি করা হয়েছে। সে গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের বাসিন্দা। 

এটিএম আরিচুল হক বলেন, ‘রবিবার রাতে ডেপুটি জেলার মামলা করেছে। আসামির বিরুদ্ধে খুন, খুনের চেষ্টাসহ গুরুতর ও সাধারণ জখম করার অভিযোগ আনা হয়েছে। তারিকুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাই তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।’

তিনি বলেন, ‘তরিকুল ইসলামকে পটুয়াখালী কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য ৬ এপ্রিল বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয়।’

মামলা সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল সকালে প্রিজন সেলে তরিকুল ইসলাম অপর দুই আসামি মোতাহার ও অজিত কুমার মণ্ডলের সঙ্গে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তরিকুল উত্তেজিত হয়ে স্যালাইনের স্ট্যান্ড দিয়ে মোতালেব ও অজিতকে পেটায়। কর্তব্যরত কারারক্ষীরা তাদের উদ্ধার করে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে। এর মধ্যে মোতাহার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, ‘ঘটনা তদন্তে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে গঠিত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ 

কারাকর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে, জানার জন্য ডেপুটি জেলার মো. নুর-ই-আলম সিদ্দিকী, জ্যেষ্ঠ জেল সুপার রত্মা রায় ও ডিআইজি প্রিজন জাহাঙ্গীর কবিরকে একাধিকবার কল করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা