× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, নিখোঁজ এক

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪ ১৯:১০ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বরিশালের হিজলা উপজেলায় খালের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এছাড়াও মেহেন্দিগঞ্জ উপজেলায় গজারিয়া নদীতে পড়ে আরও এক শিশু নিখোঁজ রয়েছে।

রবিবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টা ও সাড়ে ১২টার দিকে পৃথক দুই ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন।

মৃত দুই ভাই হলো- হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর দূর্গাপুর গ্রামের জেলে আক্তার হাওলাদারের শিশু সন্তান জাকারিয়া ও বোরহান। নিখোঁজ রায়হান খান মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়ন দক্ষিণ চর এককরিয়া গ্রামের বাসিন্দা ও ঢাকায় ফ্যান তৈরির ফ্যাক্টরির শ্রমিক মনির খানের ছেলে।

মেমানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নোমান সরদার জানান, বেলা সাড়ে ১২টার দিকে দাদা সেরাজ হাওলাদারের সঙ্গে চর দূর্গাপুর খালে যায় জাকারিয়া ও বোরহান। দুই নাতিকে খালের পাড়ে রেখে সেরাজ হাওলাদার খালে গোসল করতে নামে। খালের কিছুদুর যাওয়ার পর ফিরে এসে দুই নাতিকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে। বেলা ১টার দিকে দুই নাতিকে খাল থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইর বলেন, ‘অপমৃত্যুর মামলা করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

দক্ষিণ চর এককরিয়া গ্রামের বাসিন্দা মো. সালাহউদ্দিন বলেন, ‘ঢাকার একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র রায়হান ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। বেলা ১১টার দিকে বাড়ির আরেকটি শিশু সঙ্গে গ্রামের রহমানের হাট খেয়াঘাট এলাকায় যায় সে। তখন রায়হান নদীতে পড়ে যায়। তার সঙ্গে থাকা শিশু উদ্ধারের চেষ্টা করে সেও হাবুডুবু খায়। তখন স্থানীয় এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে ওই শিশুটিকে উদ্ধার করতে পারলেও রায়হান নিখোঁজ রয়ে যায়।

উদ্ধার অভিযানে থাকা হিজলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার আবুল কালাম আজাদ বলেন, ‘তাদের ডুবুরিরা রায়হানের সন্ধানে তল্লাশি করছে। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত রায়হানের কোনও সন্ধান পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা