× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নদীবেষ্টিত চরে আটকা ৮০ দর্শনার্থীকে উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪ ১৮:২৭ পিএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪ ১৮:৩২ পিএম

নদীবেষ্টিত চরে আটকা ৮০ দর্শনার্থীকে উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনার চর আবদুল্লাহতে আটকা পড়া প্রায় ৮০ জন দর্শনার্থীকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে উদ্ধার করেছে নৌ-পুলিশ। রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ফেরদৌস আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দর্শনার্থীরা চরে ঘুরতে যায়। সেখানে তারা নদীর তীর থেকে একটু দূরে চলে যায়। পরে তীরে এসে আর নৌকা-ট্রলার পাচ্ছিল না। এতে তারা সেখানে আটকা পড়ে। তাদের মধ্যে নারী ও শিশু ছিল। ওই চর এমনিতে অনিরাপদ। আটকাপড়াদের একজন ৯৯৯-এ কল দিয়ে উদ্ধারের আকুতি জানায়।

তিনি আরও বলেন, শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে আমাদেরকে অবহিত করা হয়৷ পরে তিনটি ট্রলার নিয়ে তাদের সবাইকে উদ্ধার করে আনা হয়। রাত সাড়ে ৮ টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়। 

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার মেঘনা নদীর বেড়িবাঁধে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসে ভিড় করে। তাদের অনেকেই ট্রলার কিংবা নৌকা করে মেঘনা নদী পাড়ি দিয়ে বিভিন্ন চরে ঘুরতে যায়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা