× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪ ১৬:৫৫ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রবা ফটো

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রবা ফটো

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিবার (১৪ এপ্রিল) সকাল ৬টার দিকে জেলার আলমডাঙ্গা উপজেলার পারলক্ষীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝিনাইদহ জেলার বুড়া গ্রামের সেন্টু মিয়ার ছেলে খালিদ এবং একই এলাকার আরিফ হোসেনের ছেলে তামিম। আহত কিশোরের নাম সজিব হোসেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বলেন, ‘রবিবার সকালে কৃষকরা মাঠে যাওয়ার পথে পারলক্ষীপুরে গ্রামীণ সড়কে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে মৃত অবস্থায় এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করে। আহত ছেলেটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা