× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাড়াইলে আড়ার সঙ্গে ঝুলছিল যুবকের লাশ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪ ২১:০৬ পিএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪ ২১:১১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের তাড়াইলে শিপন মিয়া  নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার রাউতি ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিপন মিয়া ওই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

পুলিশ ও পারিবারিক  সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে পরিবারের সবার অজান্তে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহনন করেন শিপন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এ ঘটনায় সৎ মা শাহানুর বেগম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

শাহানুর বেগম জানান, তার সৎ ছেলে শিপন প্রায় সময় আত্মহননের চেষ্টা করত এবং মানসিকভাবে অসুস্থ ছিল। আজ সকালে ফজরের নামাজ আদায় করে তিনি নিজ রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। সকাল ৭টায় উঠে দীর্ঘ সময় ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায়।

ওসি মনসুর আলী আরিফ বলেন, শনিবার দুপুরে যুবকের মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা