× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪ ১৭:৪৩ পিএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪ ১৮:২৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জে মরজিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) ভোরে সদর উপজেলার যশোদল ইউনিয়নের স্বল্প যশোদল মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা পরিবারের।

খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত মরজিনা বেগম ওই গ্রামের মৃত মৃত নায়েব আলীর স্ত্রী। তিনি এক ছেলে রেখে গেছেন। 

পারিবার সূত্রে জানা গেছে, মরজিনা বেগম শুক্রবার (১২ এপ্রিল) রাতে এশার নামাজ পড়ে নিজ কক্ষে ঘুমাতে যান। ভোরে তার ছেলে ইনসান আলী মাকে খাবারের জন্য ডাক দিতে গিয়ে দেখেন ঘরের পাশের গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরজিনা বেগম ঝুলছেন।পরিবারের লোকজন জানায়, মরজিনা বেগমের সামান্য মানসিক সমস্যা ছিল। এ ছাড়া তিনি অনেক রাগী ও জেদি মানুষ ছিলেন।

কিশোরগঞ্জ সদর থানার ডিউটি অফিসার রফিকুল ইসলাম বলেন, মরজিনা বেগম ঘরের পাশের গাছের ডালে গলায় ফাঁস দিয়েছেন। তার অনেকটা মানসিক সমস্যা ছিল। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা