× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪ ১৬:৩৬ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৪ ১৬:৫০ পিএম

রোয়াংছড়ি উপজেলা পর্যটকদের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র দেবতা খুম। ছবি: সম্প্রতি তোলা

রোয়াংছড়ি উপজেলা পর্যটকদের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র দেবতা খুম। ছবি: সম্প্রতি তোলা

বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত রুমা,রোয়াংছড়ি ও থানচি এলাকায় পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করছে বান্দরবান জেলা প্রশাসন।

শুক্রবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলার যেসব এলাকায় যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান চলমান থাকবে বা চলবে ওই এলাকার সব পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে।

রুমা-রোয়াংছড়ি ও থানচি এলাকায় যেসব হোটল রয়েছে সেসবের মালিকদের কোনো পর্যটক বা ভ্রমণকারীদের রুম ভাড়া না দিতে এবং স্থানীয় চালকদের কোনো পর্যটককে যৌথ অভিযান পরিচালিত এলাকার কাছাকাছি স্পটে না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।

এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র-টাকা লুটের ঘটনায় যৌথ অভিযানে গ্রেপ্তার ৫৮ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা