× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনাগাজীতে ঈদের নামাজরত অবস্থায় ভাইয়ের মৃত্যু, হাসপাতালে বোনের

সোনাগাজী (ফেনী) প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪ ১৬:১৭ পিএম

ঈদের জামাতে নামাজরত অবস্থায় অসুস্থ্য মারা যান হাজী আব্দুর রহিম। ছবি : সংগৃহীত

ঈদের জামাতে নামাজরত অবস্থায় অসুস্থ্য মারা যান হাজী আব্দুর রহিম। ছবি : সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে উপজেলার চরছান্দিয়া ঈদের জামাতে নামাজরত অবস্থায় অসুস্থ্য হয়ে হাজী আব্দুর রহিম (৭৫) নামে এক মুসল্লি মারা গেছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের বায়তুল আমান জামে মসজিদে এ ঘটনা ঘটে। তিনি ওই মসজিদের কোষাধ্যক্ষ ছিলেন। হাজী আব্দুর রহিম ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বধু ব্যাপারী বাড়ির হাজী মোজাফফর ইসলামের ছেলে।

এদিকে ভাই আব্দুর রহিমের মৃত্যুর পর দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা বোন হাজেরা আক্তারও বৃহস্পতিবার রাত ৯টায় মৃত্যুবরণ করেন। একই দিনে ভাই-বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানায়, স্বজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে ঈদুল ফিতরের নামাজ পড়তে গিয়েছিলেন আব্দুর রহিম। দ্বিতীয় রাকাত নামাজের রুকুতে গেলে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে গিয়ে আর উঠতে পারেননি তিনি।

হাজী আব্দুর রহিমের ভাই ওবায়দুল হক বলেন, আমি পেছনের কাতারে ছিলাম। নামাজের দ্বিতীয় রাকাতে পড়ে যাওয়ার পর চিকিৎসার জন্য তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালের নেওয়ার আগেই আব্দুর রহিমের মৃত্যু হয়েছে। তিনি বেশ কিছু দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

স্থানীয় যুবলীগ নেতা আমজাদ হোসেন আকুল জানান, ভাই আব্দুর রহিমের মৃত্যুর পর দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা বোন হাজেরা আক্তার রাত ৯টায় মৃত্যুবরণ করেন। ভাই-বোনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা