× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনসেপটা ফার্মায় অ্যাসিডের ধোঁয়ায় আতঙ্ক

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪ ২২:২৮ পিএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৪ ২২:৪৯ পিএম

ইনসেপটা ফার্মায় অ্যাসিডের ধোঁয়ায় আতঙ্ক

ঢাকার ধামরাইয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অ্যাসিড পড়ে ধোঁয়া সৃষ্টি হলে আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি ক্যামিকেল টেন্ডার ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট কাজ করে। 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় কোম্পানির ওষুধ উৎপাদন কারখানায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, রাতের দিকে একটি ভবনে নাইট্রোজেন অ্যাসিড ড্রাম পড়ে গিয়ে সেটি থেকে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়। 

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রাতের দিকে খবর পেয়ে কারখানায় আসি। নাইট্রিক অ্যাসিড যেখানে রাখা হয়েছিল সেখান থেকে সেটি পড়ে যায়। আমরা পানি দেইনি, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আগুন লাগেনি। তবে কেমিক্যালের বিষয় ছিল। ধামরাই থেকে তিনটি ইউনিট, মানিকগঞ্জের এক ইউনিট ও ইপিজেড থেকে কেমিক্যাল টেন্ডার ইউনিটসহ মোট পাঁচ ইউনিট সেখানে আসে। 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সিরাজুল ইসলাম শেখ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে। 

ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা ফাইজুর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমাদের এখানে জার্মানি ও বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চারে সুইচ বায়ো ফেক্টারি আছে। একটি অ্যাসিডের ড্রাম পড়ে খুলে গিয়ে ধোঁয়ার সৃষ্টি হয়। ধামরাই থানা পুলিশ আসে। ফায়ার সার্ভিস এসে সেটি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা