× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নদীতে ভাসছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪ ১৫:২৬ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৪ ১৭:৩৯ পিএম

নদীতে ভাসছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যা নদীর জম্বুদ্বীপ এলাকা থেকে লাশ উদ্ধার করা হয় বলে বানারীপাড়া থানার এসআই মো. জাহিদ জানিয়েছেন। 

ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৮ বছর। 

এসআই মো. জাহিদ বলেন, কালো রঙের গেঞ্জি পরা ও কোমড়ে গামছা বাঁধা লাশ ভেসে নদীর তীরে আসে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

এসআই জাহিদ বলেন, লাশের ধরন দেখে ধারণা করা হচ্ছে ৪ থেকে ৫ দিন আগে মৃত্যু হয়েছে। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। 

এসআই আরও বলেন, বানারীপাড়া থানা এলাকায় নিখোঁজ রয়েছে এমন কোন জিডি হয়নি। কেউ থানায় অবহিত করেনি। তাই লাশের পরিচয় শনাক্তে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা