× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে আমন চাষে ব্যস্ত কৃষক

দিনাজপুর সংবাদদাতা

প্রকাশ : ০২ আগস্ট ২০২২ ১৬:২৮ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২২ ১৬:৩০ পিএম

সংগৃহীত

সংগৃহীত

দিনাজপুরে এবার শ্রাবণ মাসের ৯ তারিখ থেকে বৃষ্টির দেখা মেলে। বর্ষার পানিতে জমি ভেজার পরই আমন ধান চাষে ব্যস্ত হয়ে পড়েছেন জেলার কৃষকরা। চলতি মৌসুমে ২ লাখ ৬১ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

মাঠ ঘুরে দেখা যায়, কয়েক দিনের বৃষ্টিতে ধানের জমিতে পানি জমেছে। পানি আসার পরই কৃষক ব্যস্ত হয়ে ওঠেন জমি তৈরিতে। ১৫ কেজি ডেপ ও ৫ কেজি পটাস সার ছিটিয়ে জমি তৈরি করেন তারা। আমন ধানের বীজতলা থেকে শ্রমিকরা চারা তুলছেন এবং তা জমিতে রোপন করছেন।

এদিকে, আষাঢ় মাসের মাঝামাঝিতে আমন ধান চাষ করার নিয়ম থাকলেও বৃষ্টি না হওয়ায় তা পারেননি কৃষকরা। এর আগে অনেকেই ডিপ আর সেলো মেশিন দিয়ে আমনের চারা রোপন করেছেন। জমিতে বাড়তি জৈব সার এবং সেচের পানি দেওয়ায় খরচও বেশি হচ্ছে।

হিলির জালালপুর গ্রামের কৃষক আশরাফ আলী বলেন, বর্ষার অপেক্ষায় ছিলাম। চার দিন ধরে বৃষ্টি হচ্ছে। জমিতে পানি জমেছে, চাষ শুরু করেছি। এবার আমি ১১ বিঘা জমিতে আমন ধান আবাদ করছি।

ঘোড়াঘাট উপজেলার উসমানপুর গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, ১৬ বিঘা জমিতে আমন চাষ করবো। বৃষ্টি ছিলো না, সময় চলে যাচ্ছিলো, তাই আগেই কিছু জমি ডিপ চালিয়ে চাষ করেছি। এখন বৃষ্টি হচ্ছে, বাঁকি জমিগুলো চাষ করছি।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মমতাজ সুলতানা বলেন, হাকিমপুর উপজেলায় ৮ হাজার ১৫৫ হেক্টর জমিতে আমন চাষ হচ্ছে। প্রায় জমিতে বর্ষার পানি জমে গেছে। আশা করছি, কৃষকদের আমন চাষ করতে আর অসুবিধা হবে না।

এ বিষয়ে দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান বলেন, জেলার ১৩ উপজেলায় ২ লাখ ৬১ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বর্ষার শুরুর দিকে বৃষ্টি ছিলো না। কৃষকরা একটু বিপাকে পড়ে ছিলেন। তবে কয়েকদিন বৃষ্টি হচ্ছে। আশা করছি, পানির জন্য কৃষকদের সমস্যা হবে না।

প্রবা/রি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা