× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উখিয়ায় বন কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি বাপ্পী চট্টগ্রামে গ্রেপ্তার

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪ ১৭:২৬ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪ ১৭:৫৭ পিএম

মৃত বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান। ছবি : সংগৃহীত

মৃত বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান। ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি মো. বাপ্পীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ এপ্রিল) বিকালে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম শহরের একটি এলাকা থেকে সোমবার দুপুরে হত্যা মামলার প্রধান আসামি ড্রাম্প ট্রাকেরচালক বাপ্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে চট্টগ্রাম থেকে কক্সবাজার নিয়ে আসা হচ্ছে। আগামীকাল সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

বাপ্পী উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম হরিণমারা এলাকার মোহাম্মদ কাশেমের ছেলে।

গত ৩১ মার্চ মধ্যরাতে উখিয়ায় সংরক্ষিত বনের পাহাড় কেটে অভিযানে গিয়ে ‘মাটি পাচারকারীদের ড্রাম্প ট্রাকের চাপায়’ বনবিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান নিহত হন। তিনি কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন এবং মুন্সীগঞ্জ জেলার গজরিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে।

এ ঘটনায় আহত হন বনরক্ষী মোহাম্মদ আলী। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আবুল মঞ্জুরের ছেলে।

এ ঘটনার পর ১০ জনের নাম উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শফিউল আলম বাদী হয়ে উখিয়া থানায় মামলা করেন।

এর আগে এই মামলার ৫ নম্বর আসামি হরিণমারা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে ছৈয়দ করিমকে গ্রেপ্তার করে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা