× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশের উদ্যোগে ৩০ হকারকে আর্থিক অনুদান প্রদান

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪ ১৫:০১ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪ ১৫:৪৪ পিএম

সোমবার প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কিশোরগঞ্জে মধ্যাঞ্চল অফিসে হকারদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়। প্রবা ফটো

সোমবার প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কিশোরগঞ্জে মধ্যাঞ্চল অফিসে হকারদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়। প্রবা ফটো

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির মধ্যে পত্র-পত্রিকার বেচা-বিক্রি ভালো না হওয়ায় হকাররা চরম আর্থিক সংকটে পড়েছেন। আসন্ন ঈদুল ফিতরের দিন তাদের পরিবারের সদস্যরা সেমাই-পায়েস খাওয়া থেকে বঞ্চিত থাকতে পারেন। তাই কিশোরগঞ্জের ৩০ হকারের পাশে দাঁড়িয়েছে প্রতিদিনের বাংলাদেশ। 

কিশোরগঞ্জে কর্মরত ৩০ জন পত্রিকার হকারকে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার পক্ষ থেকে সোমবার (৮ এপ্রিল) ৫০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। এ সময় কিশোরগঞ্জ জেলা পত্রিকার হকার সমিতি সমবায় লিমিটেড ৮১-এর সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. রবীন মিয়াসহ অন্য হকার নেতারা উপস্থিত ছিলেন। 

প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কিশোরগঞ্জে মধ্যাঞ্চল অফিসে  সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ আর্থিক অনুদান প্রদান করেন মধ্যাঞ্চলীয় অফিসের দায়িত্বে থাকা সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু , সিনিয়র সাংবাদিক নূর মোহাম্মদ, কবি ছাড়াকার ও লেখক জাহাঙ্গীর আলম জাহান, ফটো সাংবাদিক সাব্বির হোসেন।  

হকার সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, আমাদের এ দুর্দিন-দুঃসময়ে কেউ এগিয়ে আসেনি। প্রতিদিনের বাংলাদেশ সামান্য অনুদান দিয়েছে, তাতেই আমরা খুশি। পোলাপানদের অন্তত সেমাই মিষ্টির চাহিদা পূরণ করতে পারব। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা