× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে সোয়া ২ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ১৭:৫২ পিএম

টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন মহেশখালিয়া পাড়া ঘাট এলাকা থেকে ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রবা ফটো

টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন মহেশখালিয়া পাড়া ঘাট এলাকা থেকে ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রবা ফটো

কক্সবাজারের টেকনাফ থেকে ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৭ এপ্রিল) মেরিন ড্রাইভ সংলগ্ন মহেশখালিয়া পাড়া ঘাট এলাকা থেকে এই মাদক উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকের একটি চালান মিয়ানমার থেকে সাগরপথে বাংলাদেশে আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বঙ্গোপসাগর তীরে মহেশখালীয়া পাড়া ঘাটে একজন সন্দেহভাজন ব্যক্তিকে নৌকা থেমে নেমে একটি পোটলা হাতে নিয়ে মেরিন ড্রাইভের দিকে আসতে দেখা যায়।

তিনি আরও জানান, এই সময় টহলদল ওই ব্যক্তিকে ধাওয়া দিলে হাতে থাকা পোটলাটি ফেলে দিয়ে দৌঁড়ে নৌকায় উঠে গভীর সাগরের দিকে পালিয়ে যায় সে। ফেলে যাওয়া পোটলার ভেতর থেকে ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা