× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেএনএফের প্রধান সমন্বয়কারী গ্রেপ্তার

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ১৭:২৩ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪ ১৮:২৮ পিএম

কেএনএফের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী চেওসিম বমকে গ্রেপ্তার করে নিয়ে আসছেন র‌্যাব সদ্যরা। রবিবার বান্দরবানে। প্রবা ফটো

কেএনএফের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী চেওসিম বমকে গ্রেপ্তার করে নিয়ে আসছেন র‌্যাব সদ্যরা। রবিবার বান্দরবানে। প্রবা ফটো

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী চেওসিম বমকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। 

রবিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় বান্দরবান জেলা পরিষদের অডিটোরিয়ামে র‌্যাব-১৫-এর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

গ্রেপ্তার চেওসিম বম বান্দরবান সুয়ালক ইউপির ৪ নম্বর ওয়ার্ডের শারণ পাড়ার মৃত বোয়াল খুব বমের ছেলে। 

র‌্যাব জানায়, কেএনএফের প্রধান নাথান বমের সঙ্গে চেওসিম বমের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। ‘জামাতুল আসনার ফিল হিন্দাল শারক্কিয়ার’ জঙ্গি নেতা শামীম মাহফুজ ও নাথান বমের মধ্যে অর্থের বিনিময়ে প্রশিক্ষণের চুক্তি শারণ পাড়ার চেওসিম বমের বাড়িতেই হয়েছিল।

এর আগে দুপুরে সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বান্দরবানে এক  সংবাদ সম্মেলনে যৌথ অভিযানে দুটি অস্ত্র ও কয়েকজন সন্ত্রাসী গ্রেপ্তারের কথা জানিয়েছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা