× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ১৬:৫৯ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪ ১৭:১৪ পিএম

রবিবার তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা। প্রবা ফটো

রবিবার তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা। প্রবা ফটো

গোপালগঞ্জে তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার আল-বেলী আফিফা। রবিবার (৭ এপ্রিল) দুপুরে স্থানীয় পুলিশ লাইনস গ্রীল সেডে ৩০ জন তৃতীয় লিঙ্গের মানুষের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ী, পোলাও চাল, চাল, আলু, খেঁজুর, লবন, চিনি, সিমাই, দুধ ও তেল।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সহকারি পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান, পুলিশ পরিদর্শক নয়ন চন্দ্র দেবনাথ, মো. মতিয়ার রহমানসহ পুলিশ কর্মকর্তারা। 

তৃতীয় লিঙ্গের রিফাত বলেন, ‘আমাদেরকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করে। আমরা পরিবার থেকেও বিতাড়িত। গোপালগঞ্জের পুলিশ সুপার খুব ভাল মনের মানুষ। উনি সব সময় তৃতীয় লিঙ্গের মানুষকে সাহায্য সহযোগিতা করেন। মানবিক কাজের জন্য আমরা এসপি স্যারের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করি।’

তৃতীয় লিঙ্গের আরেক সদস্য ময়ুরী বলেন, আগে কোন স্যার এভাবে আমাদের কথা ভাবেনি। এই স্যার আমাদের শীতের সময় কম্বল দিয়েছেন। আজ আবার ঈদ উপহার দিয়েছেন। সত্যিই আমরা অনেক আনন্দিত। কারণ এভাবে কেউ কখনো আমাদের মূল্যায়ন করেন না। ঢাকার কমিশনার হাবিবুর রহমান স্যারও আমাদের নিয়ে ভাবেন। আমরা এই স্যারের জন্য দোয়া করি, যাতে আল্লাহ উনাদের মঙ্গল করেন। পুলিশ সুপারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা