× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালবৈশাখীতে লন্ডভন্ড পিরোজপুর, গাছচাপায় নিহত ১

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ১১:৪০ এএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪ ১৬:৫৭ পিএম

ঘূর্ণিঝড়ে গাছ পড়ে বহু বাড়িঘর ভেঙে গেছে। প্রবা ফটো

ঘূর্ণিঝড়ে গাছ পড়ে বহু বাড়িঘর ভেঙে গেছে। প্রবা ফটো

কালবৈশাখীতে পিরোজপুরে গাছচাপায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকারে ঢাকা পড়ে পিরোজপুর। এরপরই শুরু দমকা হাওয়া। প্রায় ১৫ মিনিটের ঝড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার বিদ্যুৎসংযোগ। গাছপালা পড়ে বিভিন্ন এলাকার সঙ্গে সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।
জেলা প্রশাসক জাহেদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 
নিহত নারীর নাম রুবী বেগম। তার বাড়ি শারিকতলা ইউনিয়নের মরিচাল গ্রামে। ঘরে গাছচাপা পড়ে তিনি নিহত হন।
জাহেদুর রহমান বলেন, কালবৈশাখীতে পিরোজপুরে একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। পিরোজপুর পৌরসভা ও সদর উপজেলার বেশ কয়েকটি এলাকায় শত শত গাছ উপড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন এবং বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় রুবী বেগম নামে এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। আহতদের নাম পরিচয় জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা