বগুড়া অফিস
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪ ২২:১৫ পিএম
বগুড়ায় আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজনের আয়োজনে দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়। প্রবা ফটো
বগুড়ায় দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পুরাতন শিল্পকলা একাডেমিতে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজনের আয়োজনে ঈদ বস্ত্র হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও দৈনিক করতোয়া’র সম্পাদক মোজাম্মেল হক লালু।
এসময় সম্মিলিত সাংস্কৃতির জোট বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ, আমরা ক’জন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহফুজা পলাশ, কোষাধ্যক্ষ আব্দুল আলিম, সংগঠনের সদস্য সুমনা ইয়াসমিন সোমা, মনিরা খাতুন ও সংগঠনের নৃত্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নৃত্য শিল্পী ও নৃত্য পরিচালক মাহাবুব হাসান সোহাগ।