× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪ ১৮:১৯ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪ ১৯:১৩ পিএম

৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়। প্রবা ফটো

৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়। প্রবা ফটো

পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদীর পাড়ের সুবিধাবঞ্চিত জেলেপল্লীর শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও হাতেখড়ি ফাউন্ডেশনের উদ্যোগে এক বক্স ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (৫ এপ্রিল) উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ মাঝেরচর ও সাংরাইল এলাকার জেলেপল্লীর ৫০ জন শিশুর মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, পোলাও চাল ও মুড়ি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাতেখড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন মিস্ত্রি সজিব, সহসভাপতি আবিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আকিয়া সায়মা, মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জিয়াউল হক মান্না প্রমুখ।

পশ্চিম হোগোলপাতি আজিজিয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী লামিয়া বলে, ‘এক বক্স ঈদের উপহার পেয়ে অনেক খুশি হয়েছি। আমার বাবা-মা গরিব, ঈদের বাজার করতে কষ্ট হয়। এটা আমাদের অনেক উপকার হয়েছে।’ পঞ্চম শ্রেণির ছাত্র ওমর ফারুক বলে, ‘রঙিন বক্সে ঈদ উপহার পেয়ে ভালো লাগতেছে। বক্সগুলো দেখতে অনেক সুন্দর। সেমাই, চিনি, দুধ আমি মা-বাবাকে নিয়ে ঈদ পালন করতে পারব ভেবে আনন্দ লাগতেছে।’

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম বলেন, ‘এ ধরনের মহৎ কাজে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আলোকিত মানুষের এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক।’ সংগঠনের সংশ্লিষ্টদের জন্য তিনি শুভ কামনা জানিয়েছেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, ‘সমাজের এই অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার সুযোগ ও তাদের মুখে ঈদের আনন্দে হাসি দেখতে পাওয়াটা আমার কাছে মানসিক প্রশান্তির।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা