× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশাশুনিতে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল যুবকের

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪ ১৬:০০ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪ ১৬:৫১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে শাহারুল সানা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আশাশুনির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত শাহারুল সানা কল্যাণপুর মাঝেরপাড়া আবুল বাশারের ছেলে। পেশায় তিনি একজন শ্রমিক।

পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, শুক্রবার সকালে শাহারুল তার নিজ ঘরে বিদ্যুতের লাইন নিয়ে কাজ করছিলেন। অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘরের মধ্যে তারে জড়িয়ে পড়েন তিনি। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, ‘বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা