× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গোপসাগরে বাংলাদেশি ২৭ জেলেকে উদ্ধার করল ভারতীয় কোস্ট গার্ড

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪ ১৫:৫৬ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪ ১৬:১৫ পিএম

২৭ জেলেকে উদ্ধারের পর বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্ট গার্ড। ছবি : কোলাজ। প্রবা

২৭ জেলেকে উদ্ধারের পর বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্ট গার্ড। ছবি : কোলাজ। প্রবা

ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসমান বাংলাদেশি ২৭ জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড। পরে তাদের বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকালে মোংলা ফেয়ারওয়ে বয়ের নিকটবর্তী স্থানে তাদের ট্রলারমালিকের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১ এপ্রিল কক্সবাজারের কুতুবদিয়া থেকে এফবি সাগর-২ ট্রলার নিয়ে ২৭ জন জেলে মাছ শিকারে সাগরে যায়। বৃহস্পতিবার দুপুরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং স্রোতে ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় প্রবেশ করে।

তিনি আরও জানান, ভারতীয় কোস্ট গার্ড বিষয়টি বুঝতে পেরে জেলেসহ ট্রলারটি উদ্ধার করে এবং বাংলাদেশ কোস্ট গার্ডকে জানায়। বৃহস্পতিবার রাতে উভয় দেশের দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় ২৭ জন জেলেসহ ট্রলারটিকে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্ট গার্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা