× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গভীর রাতে আলীকদমে তল্লাশি চৌকিতে ‘অস্ত্রধারীদের হামলা’

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪ ১০:২৫ এএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪ ১১:২১ এএম

আলিকদম পুয়ামুহুরী সীমান্ত সড়ক। প্রবা ফাইল ফটো

আলিকদম পুয়ামুহুরী সীমান্ত সড়ক। প্রবা ফাইল ফটো

বান্দরবানের রুমা ও থানচি উপজেলার পর এবার আলীকদমে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ তল্লাশি চৌকিতে অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে আলীকদমের ২৬ কিলোর ডিম পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ওইদিকে খবর ছিল থানচি থেকে কুকি-চিনের একটি গাড়ি আমাদের এদিকে আলীকদমের রাস্তায় ঢুকেছে। এ সন্দেহে আমাদের ২৬ কিলো সেনা-পুলিশ চেকপোস্টে সবাই অ্যালার্ট ছিল। সাড়ে ১২টার দিকে একটি গাড়ি এলে সন্ত্রাসী সন্দেহে গুলি চালানো হয়।’

তারা কারা জানতে চাইলে ওসি বলেন, ‘তারা ট্রাকের ড্রাইভার-হেলপার। তারা আহত হইছে।’

ওই দুজন পাল্টা গুলি ছুড়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, না, এ রকম সত্যতা পাইনি আমরা।’

এর আগে রাত সাড়ে ৮টার দিকে থানচিতে পুলিশ ও বিজিবির সঙ্গে ব্যাপক গোলাগুলি হয় সন্ত্রাসীদের। রাত ১০টার দিকে গোলাগুলি থামলেও সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

তারও আগে বুধবার থানচি ও রুমায় ১৭ ঘণ্টার মধ্যে সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা, অস্ত্র লুট ও ম্যানেজার অপহরণের ঘটনা ঘটে।  প্রায় ৪৮ ঘণ্টা পর অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নেজাম উদ্দিনকে উদ্ধারের কথা জানায় র‍্যাব।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার দুপুরেই ঢাকায় প্রেস ব্রিফিংয়ে রুমা ও থানচিতে ব্যাংকে সশস্ত্র হামলার জন্য কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফকে দায়ী করেন।

এমন পরিস্থিতিতে কেএনএফের সঙ্গে পরবর্তী বৈঠক বাতিল করেছে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্ব গঠিত শান্তি প্রতিষ্ঠা কমিটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা