× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুমা থানচি রোয়াংছড়িতে সব ধরনের ব্যাংক কার্যক্রম বন্ধ

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ১২:৪৬ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ১৭:১৬ পিএম

রুমার সোনালী ব্যাংক শাখা। প্রবা ফটো

রুমার সোনালী ব্যাংক শাখা। প্রবা ফটো

নিরাপত্তার কারণে থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় বৃহস্পতিবার (৪ এপ্রিল) সব ধরনের ব্যাংক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা অব্যাহত থাকবে।

তবে বান্দরবান সদর শাখা, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ব্যাংকের সব কার্যক্রম চালু রয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সোনালী ব্যাংকের এজিএম ওসমান গনি এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দুপুর সোয়া ১২টার দিকে থানচি বাজারে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। সন্ত্রাসীরা গ্রাহক ও কর্মকর্তাদের অস্ত্রের মুখে একটি রুমে আটকে রাখে। পরে ব্যাংকের ক্যাশ থেকে টাকা লুট করে পালিয়ে যায়।

তারও আগে মঙ্গলবার রাতে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা চালিয়ে নিরাপত্তায় নিয়োজিত ১৪টি অস্ত্র লুট করে দুর্বৃত্তরা। অপহরণ করা হয় রুমা শাখার ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে।

প্রাথমিকভাবে রুমার সোনালী ব্যাংক শাখা থেকে ভল্ট ভেঙে টাকা লুট হয়েছিল বলে শোনা গিয়েছিল। কিন্তু বুধবার বিকালে চট্টগ্রাম পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ শাখা থেকে কোনো টাকা চুরি হয়নি বলে জানিয়েছে। মঙ্গলবার ভল্টে রাখা ১ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকার পুরোটাই সেখানে রয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কারণে তিন উপজেলার সব ব্যাংকের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান সোনালী ব্যাংকের এজিএম ওসমান গনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা