× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে বিলের মধ্যে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪ ১৭:৪৯ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪ ১৯:১৭ পিএম

বুধবার দুপুরে নড়াইলে বিলের মধ্যে বিমানবাহিনীর জরুরি প্রশিক্ষণ বিমান অবতরণ করে। প্রবা ফটো

বুধবার দুপুরে নড়াইলে বিলের মধ্যে বিমানবাহিনীর জরুরি প্রশিক্ষণ বিমান অবতরণ করে। প্রবা ফটো

নড়াইলে বিলের মধ্যে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় বিমানে থাকা দুই স্কোয়াড্রন লিডারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে জরুরি অবতরণের কারণে বিমানের সামান্য ক্ষতির শঙ্কা রয়েছে।

বুধবার (৩ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ায় বিলে ধানক্ষেতে বিমানটি অবতরণ করে। 

এর আগে দুপুর ১টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে পিটি ৬-২৭২০ মডেলের বিমানটি।

নড়াইল ডিএসবি পুলিশের এসআই আব্দুল মতিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমানে স্কোয়াড্রন লিডার মাহফুজ, স্কোয়াড্রন লিডার নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাদের অক্ষত অবস্থায় হেলিকপ্টারযোগে যশোর বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কারও কোনো ধরনের ক্ষতি হয়নি। বিমানের কী ধরনের ত্রুটি হয়েছিল, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশ ও বিমানবাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা