× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণ করায় ২ লাখ টাকা জরিমানা

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪ ১৪:২২ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪ ১৪:৩০ পিএম

বুধবার সকালে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেঘপল্লী রিসোর্ট কর্তৃপক্ষকে এ জরিমানা করেন। প্রবা ফটো

বুধবার সকালে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেঘপল্লী রিসোর্ট কর্তৃপক্ষকে এ জরিমানা করেন। প্রবা ফটো

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৮০০ ফুট ওপরে পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণের দায়ে মেঘপল্লী রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা ও অনির্দিষ্টকালের জন্য সুইমিংপুল নির্মাণের কাজ বন্ধ ঘোষণা করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। 

বুধবার (০৩ এপ্রিল) সকালে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  মেঘপল্লী রিসোর্ট কর্তৃপক্ষকে এ জরিমানা করেন। সুইমিংপুল নির্মাণের কাজ অনির্দিষ্ট কালের জন্য  বন্ধ ঘোষণা করে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। 

জানা যায়, সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৮০০ ফুট ওপরে সাজেক পর্যটনকেন্দ্রে পাহাড় কেটে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে সুইমিংপুল নির্মাণের কাজ শুরু করেছিল মেঘপল্লী রিসোর্ট। এতে সাজেকের প্রাকৃতিক ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে তেমনি পাহাড় ধসের মতো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে। 

সুইমিংপুল নির্মাণের কাজ বন্ধ করা ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশে ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মেঘপল্লী রিসোর্ট কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মহামান্য হাইকোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সুইমিংপুল নির্মাণের যাবতীয় কাজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা