× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি

টাকাসহ ১৪টি অস্ত্র লুট, ম্যানেজারকে অপহরণ

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ২৩:০০ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪ ১৬:৪২ পিএম

ব্যাংকে ডাকাতির পর ঘটনাস্থলে ছুটে যান সেনা সদস্যরাও। প্রবা ফটো

ব্যাংকে ডাকাতির পর ঘটনাস্থলে ছুটে যান সেনা সদস্যরাও। প্রবা ফটো

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক থেকে ‘কোটি টাকা’ এবং নিরাপত্তায় ব্যবহৃত ১৪টি আগ্নেয়াস্ত্র লুট করেছে সশস্ত্র ডাকাতরা। একই সঙ্গে ব্যাংক ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে অপহরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের সোনালী ব্যাংকে ডাকাতির এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে একদল ডাকাত হামলা চালিয়ে ব্যাংকটির গ্রিল ভেঙে লকারের রাখা টাকা, নিরাপত্তায় ব্যবহৃত ১৪টি আগ্নেয়াস্ত্র ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ ব্যাংকটি তাদের নিয়ন্ত্রণে রেখেছে।


রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা দাবি করেন, তারাবি নামাজের সময় শতাধিক কেএনএফ সদস্য চতুর্দিকে ঘেরাও করে সবার মোবাইল কেড়ে নেয়। পরে পুলিশ ও আনসার সদস্যের অস্ত্র লুট করে। 

আরও পড়ুন: রুমার পর এবার দিন দুপুরে থানচির দুই ব্যাংকে ডাকাতি


রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দিদারুল আলম জানান, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে গেছে। তবে কী পরিমাণ টাকা লুট করা হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, ব্যাংক লুট করা হয়েছে। লুট করা হয়েছে পুলিশ ও আনসার সদস্যেদের অস্ত্র।তবে কত টাকা এবং কয়টি অস্ত্র লুট হয়েছে, সুনির্দিষ্ট করে বলতে পারছি না। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: পাহাড়ে ব্যাংক ডাকাতিতে কুকি-চিন সম্পৃক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা