× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ১৭:৫৩ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৪ ১৭:৫৬ পিএম

আগ্নেয়াস্ত্রসহ ডিবি হেফাজতে গ্রেপ্তার আসামি এনামুল হক মানিক। প্রবা ফটো

আগ্নেয়াস্ত্রসহ ডিবি হেফাজতে গ্রেপ্তার আসামি এনামুল হক মানিক। প্রবা ফটো

নোয়াখালীর বেগমগঞ্জে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় আসামির কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে উপজেলার রসুলপুর ইউনিয়নের বাইতুল জামে মসজিদের পাশ থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার এনামুল হক মানিক সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

নোয়াখালী গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী ও একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার আসামি এনামুল হক মানিককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নতুন করে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় মঙ্গলবার বিকালে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা