× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মা কুকুরসহ শাবক হত্যার ঘটনায় ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ১৪:২৯ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৪ ১৬:০৪ পিএম

ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। প্রবা ফটো

ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। প্রবা ফটো

ফেনীর শান্তি কোম্পানি সড়কে দুটি মা কুকুর ও ৯টি শাবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করেছেন অ্যানিমেল এইড ফেনী।

সোমবার (১ এপ্রিল) ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে ফেনী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন।

বেসরকারি সংস্থা অ্যানিমেল এইড ফেনীর পরিচালক এনাম হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফেনী শহরের শান্তি কোম্পানি সড়কের শান্তি বাড়ির সামনে গত ৪ ফেব্রুয়ারি দুটি মা কুকুর ও ৯টি শাবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে শান্তি কোম্পানি বাড়ির জসিম উদ্দিন ও তার দুই সহযোগী। এ ঘটনায় সোমবার অ্যানিমেল এইড বাদী হয়ে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। 

অ্যানিমেল এইডের পরিচালক বলেন, অনুমতি ছাড়া প্রকাশ্যে ১১টি কুকুর হত্যা করে আসামি প্রাণী কল্যাণ আইন-২০১৯ এর ৭ (২) ও ১৬ (ক) ধারা লঙ্ঘন করেছেন। বিধি অনুযায়ী তার শাস্তি না হলে অন্যরাও প্রাণী নিধনে উৎসাহিত হবে।

বাদী পক্ষের আইনজীবী সফিকুল ইসলাম পিয়াস বলেন, মামলা আমলে নিয়ে সংশ্লিষ্ট আদালতের বিচারিক হাকিম মুহাম্মদ আশেকুর রহমান ফেনী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ মানবাধিকার সম্মিলনের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু বলেন, সব ধরনের প্রাণী রক্ষার ব্যাপারে সরকার কঠোর আইন করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো প্রাণী হত্যা করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ ঠেকাতে আইনের যথাযথ প্রয়োগ করা দরকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা