× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ২২:৩৫ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৪ ২২:৪৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় শফিকুর রহমান নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (১ এপ্রিল) উপজেলার কুতুবের চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুর রহমান সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের হাজী সিদ্দিক মুন্সীর ছেলে। 

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মীর সাব্বির আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শফিকুর রহমান রেললাইন ধরে হাঁটছিলেন। কুতুবেরচক এলাকায় পৌঁছলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শফিকুর রহমান কানে কম শুনতেন, এজন্য ট্রেনটি হুইসেল দেওয়ার পরও রেললাইন থেকে সরে যেতে পারেননি বলে জানান আইসি মীর সাব্বির আহমেদ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা