× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণীকে আটকে রেখে ধর্ষণ

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার, কমিটি বিলুপ্ত

সিলেট অফিস

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ১৯:২৫ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৪ ১৯:৫০ পিএম

প্রতীকী ফটো।

প্রতীকী ফটো।

সিলেটে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মহানগর স্বেচ্ছাসেবক লীগের ১১ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালামকে বহিষ্কার করেছে সংগঠন। রবিবার রাতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের জরুরি সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ১১ নম্বর ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ধর্ষণের অভিযোগে শুক্রবার (২৯ মার্চ) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণীর মা। মামলায় আব্দুস সালামকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া তার সহযোগী নগরীর লালাদীঘির পাড় এলাকার আব্দুর রহিমের ছেলে আব্দুল মনাফ, ঘাসিটুলার মতিন মিয়ার কলোনির বাসিন্দা রেখা বেগম এবং আরও দুই-তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ওই তরুণী নগরীর শেখঘাটের একটি বোতল ফ্যাক্টরিতে কাজ করতেন। পরিবারের সদস্যরা তরুণীকে সিলেট শহরের বাসায় রেখে গ্রামের বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে একই কলোনির বাসিন্দা রেখা বেগম তরুণীকে আব্দুস সালামের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আব্দুস সালাম ‘ভালো কাজ’ দেওয়ার প্রলোভন দেখান তরুণীকে। ৭ জানুয়ারি রেখা বেগম ভালো কাজের কথা বলে তরুণীকে আব্দুস সালামের বাসায় নিয়ে যান। সেখানে একটি রুমে ২২ দিন আটকে রেখে আব্দুস সালাম তাকে ধর্ষণ করেন। পরিবারের সদস্যরা তরুণীকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেন। থানায় জিডি করতে চাইলে রেখা বেগম বাধা দিয়ে তাদের আব্দুস সালামের কাছে নিয়ে যান। আব্দুস সালাম তরুণীকে উদ্ধারের ব্যাপারে আশ্বাস দেন। কয়েক দিন পর আব্দুস সালাম জানান, লন্ডনপ্রবাসী একটি পরিবারের কাছ থেকে তরুণীকে উদ্ধার করা হয়েছে। লন্ডনপ্রবাসীর পরিচয় জানতে চাইলে আব্দুস সালাম ক্ষেপে যান। তরুণী ধর্ষণের ঘটনা খুলে বললে সালাম প্রাণনাশের হুমকি দেন এবং তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ ঘটনার তিন দিন পর আব্দুস সালাম বিয়ের কথা বলে তরুণীকে তুলে নিয়ে যান। পরে তার সহযোগী আব্দুল মনাফের মাধ্যমে তাকে হবিগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে আটকে রেখে তাকে আব্দুস সালাম, আব্দুল মনাফসহ অজ্ঞাত আরও কয়েকজন ধর্ষণ করেন। সেখান থেকে ২৬ মার্চ এক আত্মীয়ের মাধ্যমে কৌশলে তরুণীকে উদ্ধার করে আনা হয়।

এ বিষয়ে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু বলেন, ‘সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের ১১ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুস সালামকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ওই ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে।’ 

কোতোয়ালি থানার ওসি মো. মঈন উদ্দিন বলেন, ‘ভিকটিম অভিযোগ দাখিলের দিনই মামলা রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।’ আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা