× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবুল কালাম আজাদের সদস্যপদ বাতিলের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ১৬:২২ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৪ ১৭:১০ পিএম

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের সংসদ সদস্য পদ ও জেলা আওয়ামী লীগের পদ বাতিলের দাবিতে মানববন্ধন করে  উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা। প্রবা ফটো

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের সংসদ সদস্য পদ ও জেলা আওয়ামী লীগের পদ বাতিলের দাবিতে মানববন্ধন করে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা। প্রবা ফটো

দুর্নীতি করে ভোটের খরচ তোলার ঘোষণার পর নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের সংসদ সদস্য পদ ও জেলা আওয়ামী লীগের পদ বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে।

সোমবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলগেট এলাকার পূর্ব পাশে মানববন্ধন করেন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্টু, সহসভাপতি শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, আওয়ামী লীগ নেতা মিলন হোসেন, আওয়ামী লীগ নেত্রী খোদেজা ও শাপলা খাতুন প্রমুখ।

নূরুল ইসলাম ঠান্টু বলেন, ‘সাংসদ আবুল কালাম মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে দুর্নীতি করে ভোটের খরচ ১ কোটি ২৬ লক্ষ টাকা তোলার ঘোষণা দেওয়ার বিষয়টি দুর্ভাগ্যজনক। তার এ বক্তব্যে তিনি নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন। সেই সঙ্গে সংসদ সদস্য হিসেবে তিনি যে শপথ নিয়েছেন তার এ বক্তব্যের মাধ্যমে তাও তিনি ভঙ্গ করেছেন। তার প্রতিবাদে আমাদের এই কর্মসূচি।’

মানববন্ধনে সাংসদ আবুল কালাম আজাদের সংসদ সদস্য পদ বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানান বক্তারা।

মানববন্ধন কর্মসূচি চলাকালে মালঞ্চি রেল গেটের পশ্চিম পাশে মানববন্ধনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সংসদ সদস্য আবুল কালাম আজাদের অনুসারীরা। পরে তারা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

জেলার লালপুরে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নির্বাচনে খরচ হওয়া ১ কোটি ২৬ লাখ টাকা দুর্নীতির মাধ্যমে তোলার ঘোষণা দেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ। পরে তার সেই বক্তব্যটি দেশব্যাপী সমালোচিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা