× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে জেলের জালে ধরা পড়ল হাঙরের বাচ্চা

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ১৫:৪০ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৪ ১৬:১০ পিএম

রবিবার সন্ধ্যায় হাঙরের বাচ্চাটি ধরা পড়ে। প্রবা ফটো

রবিবার সন্ধ্যায় হাঙরের বাচ্চাটি ধরা পড়ে। প্রবা ফটো

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে এক জেলের জালে একটি হাঙরের বাচ্চা ধরা পড়েছে। রবিবার (৩১ মার্চ) সন্ধ্যায় ধরা পড়া মাছটি বিক্রি না হলে আজ সোমবার সকালে ফেলে দেওয়া হয়েছে। 

মাছ ব্যবসায়ী সত্যরঞ্জন সরকার বলেন, ‘সন্ধ্যা নদীতে রবিবার সন্ধ্যায় কালু নামে এক জেলের জালে হাঙর মাছটি ধরা পড়ে। মাছটির ওজন প্রায় দুই কেজি। পরে মাছটি আমার আড়তে নিয়ে এসেছিল। আজ সকাল পর্যন্ত কোনো ক্রেতা পাওয়া যায়নি। তাই মাছটি ফেলে দেওয়া হয়েছে।’ 

বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসিরউদ্দিন বলেন , রাতে খবরটি জেনেছি। কিন্তু মাছটি দেখতে গিয়ে দেখা পাইনি। তাই কোন প্রজাতির মাছ তা বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে পথ ভুলে নদীতে এসেছিল মাছটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা