× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে মনিপুরীদের রাস উৎসব অনুষ্ঠিত

হবিগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২ ১৩:৫২ পিএম

মনিপুরীদের রাস উৎসবে নৃত্যের দৃশ্য। ছবি: প্রবা

মনিপুরীদের রাস উৎসবে নৃত্যের দৃশ্য। ছবি: প্রবা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে মনিপুরীদের আবাসস্থলে অনুষ্ঠিত হয়েছে ১৭৯তম মহারাসলীলা উৎসব। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা মানুষের ঢল নামে। উত্তর ছয়শ্রী মহাপ্রভু মণ্ডপে মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয় এ উৎসব। 

মহারাসলীল উদযাপন কমিটির সভাপতি ডা. অঞ্জন কুমার সিংহ জানান, আরতির মাধ্যমে উৎসব শুরু হয়। এরপর মহাপ্রভুর ভোগ আরতি ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। এ ছাড়া শ্রীকৃষ্ণের গোচারণ লীলা হয়। 

গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে বুধবার ভোর পর্যন্ত হয় মহারাসলীলা উৎসব।

প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অনারম্ভরভাবে অনুষ্ঠিত হয় মহারাসলীলা। দিনের বেলায় রাখাল নৃত্যের পর থেকেই সন্ধ্যায় শুরু হয় রাসলীলা। শুরুতেই পরিবেশিত হয় রাসধারীতের অপূর্ব মৃদঙ্গ নৃত্য। মৃদঙ্গ নৃত্য শেষে প্রদীপ হাতে নৃত্যের তালে তালে সাজানো মঞ্চে প্রবেশ করেন শ্রী রাধা সাজে সজ্জিত একজন নৃত্যশিল্পী বৃন্দা। তার নৃত্যের সঙ্গে বাদ্যের তালে তালে পরিবেশিত হয় মনিপুরী বন্দনা সংগীত। 

শ্রীকৃষ্ণ রূপধারী বাশিঁ হাতে মাথায় কারুকার্য্য খচিত ময়ূর গুচ্ছধারী এক কিশোর নৃত্যশিল্পী তার বাশিঁর সুর শুনে রাজগোপী পরিবেশিত হয়ে শ্রী রাধা মঞ্চে আসেন। রাতব্যাপী সুবর্ন কংকনপরিহিতা মনিপুরী কিশোরীদের নৃত্য প্রদর্শন চলে। 

স্থানীয় শিল্পীরা এই পরিবেশনার জন্য মাসব্যাপী প্রস্তুতি নিয়ে থাকেন। তারা বংশ পরম্পরায় এই নৃত্য শিখে আসছেন। 

জেলার বিভিন্ন স্থান থেকে মনিপুরী সম্প্রদায়সহ জাতি ধর্ম নির্বিশেষে অনেকেই ছুটে আসেন মহারাসলীলা উপভোগ করতে। মুনিপুরী নৃত্যকলা শুধু ছয়শ্রী নয়, গোটা ভারতীয় উপমহাদেশ তথা বিশ্বের নৃত্যকলার মধ্যে একটি বিশেষ স্থান দখলে করে আছে। মহারাসলীলায় শিশু থেকে শুরু করে কিশোর কিশোরী সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণে রাতে রাস উৎসব হয়ে উঠে সবচেয়ে আকর্ষণীয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা