× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে ৩টি পিস্তলসহ পাঁচ মামলার আসামি গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ১৩:৫৫ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৪ ১৪:৩৭ পিএম

রবিবার রাত পৌনে ১২ টার দিকে পাঁচবিবির রামভদ্রপুর এলাকা থেকে ইলিয়াস আলীকে গ্রেপ্তার করা হয়। প্রবা ফটো

রবিবার রাত পৌনে ১২ টার দিকে পাঁচবিবির রামভদ্রপুর এলাকা থেকে ইলিয়াস আলীকে গ্রেপ্তার করা হয়। প্রবা ফটো

জয়পুরহাটে তিনটি পিস্তলসহ পাঁচ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‌্যাব)। রবিবার (৩১ মার্চ) রাত পৌনে ১২টার দিকে পাঁচবিবির রামভদ্রপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম ইলিয়াস আলী। তিনি পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, ইলিয়াস সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করত। অস্ত্রের ভয় দেখিয়ে এলাকার মানুষকে জিম্মি করে রাখত। এতে তার সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সিন্ডিকেট নিয়ে কেউ মুখ খুলতে পারত না।

এমন অভিযোগ পেয়ে কয়েক দিন ধরে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল ইলিয়াস আলীর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অবশেষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার শরীর তল্লাশি করে তিনটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক বলেন, ইলিয়াস আলীর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। সে অস্ত্রের ভয় দেখিয়ে জনগণকে জিম্মি করে সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণে রাখত। এ ঘটনায় তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা