× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বনবিভাগের বিট কর্মকর্তাকে ‘হত্যার’ প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ১৩:৩৪ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৪ ১৪:০১ পিএম

বনবিভাগের বিট কর্মকর্তাকে ‘হত্যার’ প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

কক্সবাজারের উখিয়ার বন বিভাগের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজলকে মাটি পাচারকারীদের ব্যবহৃত ডাম্প ট্রাকের চাপায় ‘হত্যার’ প্রতিবাদে মানববন্ধন করেছে মাগুরা বন বিভাগ।

সোমবার (১ এপ্রিল)  সকালে মাগুরা শহরের আদর্শ পাড়া বন বিভাগের অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মাগুরা বন বিভাগের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফরুল্লাহ। এতে বক্তব্য দেন শালিখা বন বাগান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, বন উপকার ভোগীর সভাপতি, সাইদুর জ্জামান শামীমসহ বন বিভাগের কর্মচারী-কর্মকর্তারা।

মানববন্ধবে বক্তারা বলেন, আমাদের বন কর্মকর্তা সজলকে পাহাড় খেকোরা ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট করে হত্যা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা