× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্ণফুলীতে ফিশিং বোটে আগুন, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪ ১৯:০২ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৪ ১৯:৩৭ পিএম

পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট এলাকায় ফিশিং বোটে আগুন লাগার ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট এলাকায় ফিশিং বোটে আগুন লাগার ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং বোটে আগুনের ঘটনায় নিখোঁজ জেলে আব্দুল জলিলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ মার্চ) পতেঙ্গা থানাধীন বাটারফ্লাই মোড়সংলগ্ন ওয়াটার বাস টার্মিনালের পাশে কর্ণফুলী নদীতে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পতেঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত আব্দুল জলিল মহেশখালী পৌরসভার ঘোনার পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবিরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ময়নাতদন্তের জন্য মরদেহটি চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘সকালে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি এর আগে ১৫ নম্বর ঘাট এলাকায় ফিশিং বোটে আগুনের ঘটনায় নিখোঁজ আব্দুল জলিলের বলে শনাক্ত করেছেন তার বড় ভাই আব্দুল আজিম।’

এর আগে গত ২৮ মার্চ দুপুর দেড়টার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট এলাকায় নোঙর করা অবস্থায় ফিশিং বোটে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ চার মাঝিকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা ওই হাসপাতালের প্লাস্টিক সার্জারি অ্যান্ড বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা