× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায়পুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪ ১৫:০৪ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৪ ১৫:৩৮ পিএম

শনিবার সকাল ৮টা থেকে বকেয়া বেতনের দাবিতে রায়পুরে উপজেলার রাখালিয়া বাজার কারখানার সামনে রায়পুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেয় শ্রমিকরা। প্রবা ফটো

শনিবার সকাল ৮টা থেকে বকেয়া বেতনের দাবিতে রায়পুরে উপজেলার রাখালিয়া বাজার কারখানার সামনে রায়পুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেয় শ্রমিকরা। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রায়পুরে বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শনিবার (৩০ মার্চ) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকরা উপজেলার রাখালিয়া বাজার কারখানার সামনে রায়পুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেয়। এতে প্রায় ৩ ঘণ্টা রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

খবর পেয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান ও  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তারা  শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বললেও তারা রাজি না হলে পুলিশ লাঠিচার্জ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। পরে ইউএনও এবং ওসি মালিকপক্ষের সঙ্গে কথা বলার পর সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ তুলে নেয়। 

আন্দোলনকারী শ্রমিকরা জানায়, শনিবার সকালে শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন, ২ মাসের ওভারটাইম ও ঈদ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু কারখানা মালিকপক্ষ তা দেয়নি। এতে কর্মবিরতি রেখে শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হয়। এছাড়া চুক্তি অনুযায়ী মালিকপক্ষ শ্রমিকদের কোনো সুযোগ-সুবিধা দিচ্ছে না। 

এ বিষয়ে মালিক পক্ষের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন মজুমদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। বেতন-বোনাস যেন শ্রমিকরা যথাসময়ে পায়, তা নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আশা করি সমস্যা সমাধান হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা