× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ১৬:০১ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৪ ১৬:১৩ পিএম

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবা ফটো

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবা ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে ইমাম হোসেন গাজী নামের এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

জানা গেছে, নিহত ইমাম হোসেন উপজেলার শ্রেণিখালী গ্রামের মালয়েশিয়াপ্রবাসী সরাফত আলী গাজীর ছেলে। শুক্রবার সকালে ইমাম হোসেন দাদা খলিল গাজীর সঙ্গে পার্শ্ববর্তী পানগুছি নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে জালের দড়িতে পেঁচিয়ে ডুবে যায় ইমাম হোসেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছনোর আগেই দুপুর ১২টার দিকে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে ইমাম হোসেনের মরদেহ উদ্ধার করে।

ইমাম হোসেন স্থানীয় শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে লেখাড়ায় ভালো ছিল বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম খান।

 ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ ইমান হোসেন ডুবে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা