× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ১৫:৩৯ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৪ ১৫:৫৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) দুপুর দেড়টার ‍দিকে মহাসড়কের সানারপাড় স্ট্যান্ডে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

শিমরাইল হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দীন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত জোসেফ সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সাহেবপাড়া এলাকার সৈয়দ হারুন-অর-রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ওই যুবক মোটরসাইকেলযোগে শিমরাইল মোড় থেকে সাইনবোর্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত এক যানবাহন মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে মহাসড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। 

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দীন বলেন, ‘মোটরসাইকেলচালককে ধাক্কা দেওয়া অজ্ঞাত ওই যানবাহন পালিয়ে যায়। তাই এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিহতের স্বজনদের জানানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা