× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

খুলনা সংবাদদাতা

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২ ২৩:২০ পিএম

খুলনার তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

খুলনার তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

খুলনার তেরখাদায় উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলামের বিরুদ্ধে এক নারী ইউনিয়ন পরিষদের সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। মারধরের অভিযোগ তোলা ওই ছাগলাদহ ইউনিয়নের ওই নারী সদস্যের নাম দোলেনা খানম।

তিনি বলেন, ‘মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদে কাজ শেষে ফিরে আসার সময় উপজেলা চেয়ারম্যান পেছন থেকে ডেকে দাঁড় করায়। তারপর প্রকাশ্যে কানের ওপর থাপ্পড় ও গায়ে লাথি মারে। আশপাশের লোকজন ঠেকাতে গেলে তিনি চিৎকার করে বলেন, আমার নামে কেস করিস। এত বড় সাহস। মারধরের ঘটনায় আমি কানে প্রচণ্ড আঘাত পেয়ে চিকিৎসকের চিকিৎসা নিয়েছি।

স্থানীয়রা জানান, দোলেনা খানম প্যানেল চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ছাগলাদাহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। গত ৫ সেপ্টেম্বর ইউএনও কার্যালয়ে ভোটাভুটির মাধ্যমে অপর ইউপি সদস্য মো. উজ্জল শেখকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মনোনয়ন নিয়ে বিতর্কে এ মারধরের ঘটনা ঘটেছে।

তারা জানান, ছাগলাদাহ ইউনিয়নে চেয়ারম্যান দীন ইসলাম হত্যা মামলার আসামি হওয়ায় প্যানেল চেয়ারম্যান-১ উজ্জ্বল শেখ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ নিয়েই দ্বন্দ্বের সূত্রপাত।

তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আছাদুজ্জামান বলেন, ‘ইউপি মেম্বার দোলেনা খানম ও উপজেলা চেয়ারম্যানের বিরোধ হয়েছে শুনেছি। তবে লিখিতভাবে আমাকে কেউ জানায়নি।’

অভিযোগের বিষয়ে উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ‘নারী ইউপি মেম্বার দোলেনা খানম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচনের ঘটনায় জেলা প্রশাসক, ইউএনও ও আমাকে আসামি করে আদালতে মামলা করেছেন। ভোটাভুটির মাধ্যমে ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচন হলেও আমাদের অন্য্যায়ভাবে হেনস্থা করা হচ্ছে। উপজেলা পরিষদের সামনে তাকে (দোলেনা) ডেকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছে। কিন্তু কোনো মারধরের ঘটনা ঘটেনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা